রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদী-নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সেখানে ব্যাপকহারে বোমাবর্ষণ চলছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হচ্ছে এই হামলা। 

পূর্ব ইউক্রেনের ডোনেটস্কের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন জানিয়েছেন, সামনে সংঘর্ষ ভয়াবহ রূপ নিতে পারে। তাই তারা নারী, শিশু এবং বয়স্ক বেসামরিক নাগরিকদের রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছেন। গতকাল থেকেই বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানান তিনি।

ডোনেটস্কে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ মিডিয়া।

এদিকে পশ্চিমা বিশ্বের দাবি, হামলার অজুহাত তৈরি করতেই এই ধরনের সংঘর্ষের সৃষ্টি করেছে রাশিয়া। 

ওয়াশিংটন জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ২ লাখ সৈন্য মোতায়েন করেছে। 

রাশিয়া অবশ্য এখনও দাবি করে চলেছে যে, ইউক্রেনের ওপর হামলার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে রাশিয়া ঘোষণা দিয়েছে যে, প্রেসিডেন্ট পুতিন নতুন পরমাণু মহড়া তদারকি করবেন।

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit