শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

কমলার ইতিহাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন, আর তার রানিংমেট কলমা হ্যারিস হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে নতুন এক অধ্যায় সূচনা করলেন হ্যারিস। কেননা কমলা হ্যারিসই হলেন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আর কোন নারী ক্ষমতার এতো উচ্চাসনে আসীন হননি।

নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর। এর আগে ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো ও ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারা পলিন ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন। কিন্তু তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। এছাড়া ২০১৬ সালে হিলারী ক্লিনটনও প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

নির্বাচিত হওয়ার পর পরই হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, কমলা আনন্দের সঙ্গে জো বাইডেনকে ফোন করে বলছেন, ‘আমরা জিতেছি, আমরা জিতেছি, জো। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছো।’

ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা হ্যারিস অবশ্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই একাধিক রেকর্ড ভেঙেছেন। তিনিই সানফ্রান্সিকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, আবার তিনিই প্রথম ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল। দুই বছর এই দায়িত্ব পালন করেন হ্যারিস।

কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালে ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। 

হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশুনা করেছেন তিনি। পড়াশুনা শেষে ৮ বছর অ্যালামেডা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে কাজ করেন। ২০০৪ সালে তিনি সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিযুক্ত হন। কাজ করেন ২০১১ সাল পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি হিসেব কাজ করেন ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit