শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁর ধামইরহাটে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মানের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আদালত কর্তৃক ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উমার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটলে থানা পুলিশ বিষয়টি জানতে পেরে নির্মানকাজ স্থগিত করে দেন। বাদী আব্দুল মান্নানের বর্ণনামতে জানা গেছে, ২০১১ সালে দূর্গাপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে আব্দুল মান্নান তার নানা আজিম উদ্দীনের নিকট থেকে ৫৮ শতাংশ জমি ২০১১ সালে ক্রয় করেন। উক্ত জমিতে ২০১৬ সাল পর্যন্ত দখলে থাকার পর দ্বন্দ সৃষ্টি হলে ২০১৬ সালে ধামইরহাট সহকারী জজ আদালত, নওগাঁয় ৭২/১৬ নং মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও সম্প্রতি ১৪৪ ধারা জারী করে আদালত। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে ১৭ ফেব্রুয়ারী বিবাদমান জমিতে বাড়ী নির্মান করতে গেলে পুলিশ আদালতের নির্দেশণামতে নির্মানকাজ ১৮ ফেব্রুয়ারী স্থগিত করে দেন।

অভিযোগের বিষয়ে বিবাদী রুহুল আমিনের ছেলে মাহবুব হোসেন মাবুদ জানান, জমির মুল মালিক বাদীর নানা আজিম উদ্দীনের নিকট থেকে ওবায়দুল হক চৌধুরী ১৯৭৫ সালে ২৭ শতক জমি ক্রয় করলে আমার বাবা রুহল আমিন ১৯৭৮ সালে ওবায়দুল হক চৌধুরীর নিকট থেকে ২২ শতক ও ২০০৯ সালে আরও ৫শতক জমি ক্রয় করে দখলে রাখি, কিন্তু বাদী ২০১১ সালে বিবাদমান জমির সংশ্লিষ্ট দাগের ৫৮ শতক জমি কিনে নেয় এবং আমাদের দখলের উক্ত ২৭ শতকে আসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ও স্থানীয় দরবার সালিসেও তারা কোন দলিল দেখানে পারেননি।

তবে অভিযোগ কারির সহদোর ভাই আব্দুল হাই সিদ্দিক সাবু জানান, যেহেতু উভয় পক্ষেরই দলিল সৃষ্টি হয়েছে, আমরা চাই কাগজপত্রদৃষ্টে প্রকৃত যে জমির মালিক সেই দখলে থাক, আমরা কোন দ্বন্দ চাইনা, শান্তি চাই। ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কারী জানান, বিজ্ঞ আদালতের নির্দেশনা বাস্তবায়নে আমরা ঘটনাস্থলে থানা পুলিশ পাঠিয়ে নির্মান কাজ স্থগিত করেছি, বাকী সমাধান তদন্ত সাপেক্ষে ও বিজ্ঞ আদালতেই সমাধান হতে পারে।

কিউএনবি/অনিমা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit