শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

বিলাশ সভাপতি, আরিফ সম্পাদক লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : বিলাশকে সভাপতি ও আরিফকে সাধারন সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় জেলার ৩ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রাশেদ জামান বিলাশকে সভাপতি এবং আরিফ ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে যথাক্রমে শফিকুল ইসলাম পাপ্পু,আবদুস সোবাহান ও আব্দুর রাজ্জাককে। জেলা কমিটিতে সহ-সভাপতি পদে ১১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫ ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ, গত বছরের ১১ই জুন লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।পরে জেলা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের নিকট জিবন বৃত্তান্ত আহবান করেছিলো সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৮ মাস পর কেন্দ্রীয় নেতারা নতুন কমিটি ঘোষনা করায় আনন্দিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা ও কর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit