রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

সংকট উত্তরণে আইনজীবীদের উদ্যোগী হওয়ার আহ্বান স্পিকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

ডেস্ক নিউজ : আইনচর্চার মাধ্যমে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের সংকট উত্তরণের কৌশল শিক্ষায় আইনজীবীদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, আইনজীবীরা হলেন সামাজিক প্রকৌশলী, বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে মানবতার কল্যাণে জাতীয় সীমানা অতিক্রম করে তাদের কাজ করে যেতে হবে।

আজ বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফিলিপ সিজেসআপ ইন্টারন্যাশনাল ল মুট কোর্ট কম্পিটিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপদেষ্টা প্রফেসর বোরহান উদ্দিন খান, আইএলএসএ অ্যান্ড জেসআপ জার্নি বাংলাদেশের কো-অর্ডিনেটর নুরান চৌধুরী, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড স্যোশাল সাইন্সের ডীন প্রফেসর ড. তাইয়াবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজ হেলেন লা ফাভে প্রমূখ।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে স্পিকার বলেন, কভিড-১৯ অতিমারীর মত জলবায়ু পরিবর্তন, অভিবাসন সংকট, উদ্বাস্তু সমস্যা, পানি সংকটের মত মৌলিক সমস্যাগুলো জাতীয় সীমানা অতিক্রম করে মৌলিকভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। এ সংকটগুলো মোকাবেলায় আন্তর্জাতিক আইনের উপর অগাধ জ্ঞান অর্জন খুবই প্রাসঙ্গিক। তাই আইনজীবীদের আন্তর্জাতিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য প্রস্তুত হতে হবে। এ প্রস্তুতিতে মুট কোর্ট প্রতিযোগিতা সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit