শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

দৌলতপুরে মুক্তিযুদ্ধের কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৩তম বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৩তম বার্ষিকী পালিত হয়েছে। কাজী আরেফ পরিষদ ও শহীদ ইয়াকুব আলী ট্রাষ্টসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের ফিলিপনগর পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে জাসদ নেতৃবৃন্দ, শহীদ ইয়াকুব আলী ট্রাষ্ট ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পিএম কলেজ চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। শহীদ ইয়াকুব আলী ট্রাষ্টের সভাপতি শরিফুল কবির স্বপনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিএম কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, দৌলতপুর জাসদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও শহীদ ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী রুশোসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজন।

উর্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারী বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় পতাকার রুপকার জাসদ সভপাতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমশের মন্ডল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকান্ডের ঘটনায় সে সময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit