শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

ইউক্রেন সংকট : পিছু হটছে রাশিয়া!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View


আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী সমালোচনার মুখে এবার খানিকটা পিছু হটলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে মিশন শেষ করে ইউক্রেন সীমান্ত থেকে বেশকিছু সেনা তাদের আগের জায়গায় ফিরতে শুরু করেছে। কেউ ট্রেন আর গাড়ি যোগে ফিরছে, কিছু সেনা আবার পায়ে হেঁটেই আগের গন্তব্যে ফিরছে। মস্কোর দাবি, সেনাদের প্রশিক্ষণের উদ্দেশে এই মহড়া চালানো হয়েছে। এখনো মহড়ায় কিছু অংশ চলছে বলেও জানিয়েছে মস্কো। আরেকদিকে একই এলাকায় চলমান রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ২০ ফ্রেব্রুয়ারি শেষ হবে। 

রাশিয়ার উদ্যোগে ইউক্রেন সীমান্তে এক লাখ ৩০ হাজার সেনা অবস্থান করছে। যার মধ্যে ৩০ হাজার বেলারুশিয়ান সেনাও আছে। রাশিয়ার দাবি, ১৫ ফেব্রুয়ারি দিনটি ইতিহাস হয়ে থাকলো। প্রমাণিত হয়েছে, পশ্চিমারা যুদ্ধের মিথ্যা প্রচারণা চালিয়েছিলো। আসলে তারা ব্যর্থ। কোনো বুলেট ক্ষয় করা ছাড়াই তারা পরাজিত হয়েছে। সম্প্রতি ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া, এমন খবর মার্কিন গণমাধ্যমে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিলো। সাথে মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে ইউক্রেন ছাড়ার আদেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যদিও সৈন্য প্রত্যাহারের ঘোষণায় এখনো বিশ্বাস রাখতে পারছে না পশ্চিমা মার্কিন মিত্ররা। যুক্তরাজ্য দ্রুতই ইউক্রেন সীমান্ত থেকে সব রুশ সেনা প্রত্যাহার করে নেয়ার দাবি জানিয়েছে। এদিকে ইউক্রেন সংকট নিয়ে নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার সাথে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন-(ইইউ)।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit