শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

চৌগাছায় করোনা টিকার ২য় ডোজ পেল ২ হাজার শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এইচএসসি পরীক্ষার্থীসহ কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল-আলিম মাদরাসার শিক্ষার্থীদের ফাইজারের টিকার ২য় ডোজ দেয়া শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে উপজেলা পরিষদ হলরুমে এই টিকা দেয়া শুরু হয়।

চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বলেন, টিকার ২য় ডোজ প্রথম দিন সকাল সাড়ে৮টাথেকে পর্যায়ক্রমে চৌগাছা ছারাপাইলট বালিকা বিদ্যালয়, হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা কামিল মাদরাসা, জেটিকেইউ দাখিল মাদরাসা ও পৌর আইপি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০০ শিক্ষার্থীর মধ্যে ১৯৩২ জন শিক্ষার্থীকেটিকা দেয়া হয়েছে।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম জানান, ১২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত উপজেলার ১২ বছর থেকে ১৭ বছর ৩৬৪ দিন বয়সী প্রায় ২২ হাজার ৫০০ শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেয়া হয়। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা শুরুর আগে ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। দুই সময়ে নেয়া সকল শিক্ষার্থীকেই পর্যায় ক্রমে ২য় ডোজটিকাদেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন, শুক্রবার ছাড়া প্রতিদিন দুই হাজার জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষকদের সাথে পরামর্শ করে এরইমধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়ার দিন তারিখ ও রুটিং প্রকাশ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit