রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ছাত্রদলের দুই নেতাকে গুমের অভিযোগ রিজভীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। এর আগে বিএনপি ও ছাত্রদল অভিযোগ করে, জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে সোমবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে এবং রোববার রাত দেড়টায় বরগুনা উপজেলা শাখার সদস্য সচিব মো. ইমরান হোসেন মৃধাকে সিআইডি পরিচয়ে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার অভিযোগ করে বলেন, ছাত্রদলের এই দুই নেতাকে আটকের বিষয়টি এখনো স্বীকার করছে না রাষ্ট্রীয় কোনো সংস্থা। তাদেরকে এখনো জনসন্মুখে হাজির করেনি। এই অবস্থায় তাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এদিকে, এক বিবৃতিতে ছাত্রদলের দুই নেতার অবিলম্বে সন্ধান চেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।তাদের সন্ধান না পেলে ছাত্রসমাজকে কঠোর আন্দোলনে বাধ্য করার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই দুই নেতা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit