শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তাদের একজন বাংলাদেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  সম্প্রতি ইয়েমেনে অপহৃত জাতিসংঘের পাঁচজন কর্মকর্তার মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

ভয়েস অব আমেরিকা বাংলা অনলাইন জানিয়েছে, বাংলাদেশি ওই কর্মকর্তার নাম এ কে এম সুফিউল আনাম।

সাবেক এই সেনা কর্মকর্তার স্ত্রী ঢাকায় ও তাদের এক ছেলে এবং মেয়ে কানাডায় থাকেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ করে রাজধানীতে ফেরার পথে আল কায়েদা জঙ্গিরা তাদের অপহরণ করে। সেখান থেকে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। 

আল কায়েদা মুক্তিপণের পাশাপাশি বেশ কয়েকজন আটক জঙ্গির মুক্তিও দাবি করেছে।

ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জাতিসংঘের পাঁচকর্মীকে অপহরণের খবর আসে গত শনিবার। 

সুফিউল বাদে বাকি সবাই ইয়েমেনের নাগরিক। ওই সময় অপহৃতদের মধ্যে একজন বিদেশি বলে জানা গেলেও তার পরিচয় জানা যায়নি। 

সুফিউলের ভাগ্নে নিয়াজ মামুন ভয়েস অব আমেরিকা বাংলাকে জানান, তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জাতিসংঘের পক্ষ পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে। 

অপহরণের শিকার সুফিউল আনামের গ্রামের বাড়ি কুমিল্লায়।

এদিকে জাতিসংঘের ইয়েমেন কার্যালয় থেকে জানানো হয়েছে, সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আল কায়েদার সঙ্গে আলোচনা চলছে। 

সূত্র: ভয়েস অব আমেরিকা 

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit