মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

আমলে ঈমানের পূর্ণতা লাভ করে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৫ Time View

 

ডেস্ক নিউজ :  পরিভাষায় ঈমান হলো আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যা কিছু বলেছেন আস্থার সঙ্গে তার সত্যায়ন করা এবং তা মুখে স্বীকার করা ও তার আনুগত্য তথা কাজে বাস্তবায়ন করা। মুসলিম ধর্মতাত্ত্বিকরা বলেন, ঈমানের মূল ভিত্তি যদিও বিশ্বাস স্থাপন করা। তবে মুখে স্বীকার ও আমল ছাড়া তা পূর্ণতা লাভ করে না। আল্লামা ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘ঈমান যদিও সত্যায়নের অর্থ ব্যক্ত করে। 

তবে তা শুধু সত্যায়ন নয়। কেননা সত্যায়ন শুধু কোনো বিষয়ের সংবাদ প্রদানকে বলে। আর শুধু বিশ্বাসের সংবাদ প্রদানের নির্দেশ ইসলাম দেয়নি। ইসলামের নির্দেশ হলো ব্যক্তি তার বিশ্বাসের কথা প্রকাশ করবে এবং তার কাজের মাধ্যমে এটাও প্রমাণ করবে যে সে যা বলছে তা সত্যই বলছে। আর আনুগত্যের মাধ্যমেই প্রমাণিত হয়। ’ এ জন্য পবিত্র কোরআনে পরকালীন সাফল্যের পথ হিসেবে ঈমান ও আমলকে একত্রে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনে ও সত্কর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে ফিরদাউসের উদ্যান। ’ (সুরা কাহফ, আয়াত : ১০৭) 

সুতরাং আমলে বিশ্বাসের প্রতিফলন ঘটলে ঈমানের পূর্ণতা অর্জিত হয়। শায়খ ইবনে উসাইমিন (রহ.) বলেন, যে ব্যক্তি মুখে বলে, আল্লাহর অস্তিত্ব আছে এবং তাঁর একজন রাসুলও আছে। কিন্তু সে আমল করে না। তার ঈমানকে যথাযর্থ বলার সুযোগ নেই। … এমনিভাবে ইসলামের কিছু বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কিছু অংশ অস্বীকার করে শরিয়তের দৃষ্টিতেই তার ঈমানও গ্রহণযোগ্য নয়। 

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit