বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ কন্যার জন্মদিনে আবেগঘন ছবি প্রকাশ দীপিকা-রণবীরের বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত

ভালোবাসা দিবসে আলোর ফেরিওয়ালার অন্যরকম উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

সিলেট প্রতিনিধি : এবারের ভালোবাসা দিবসে সিলেটের আলোর ফেরিওয়ালা ইমতিয়াজ রহমান ইনু অন্যরকম এক উদ্যোগ নিয়ে মাঠে সরব ছিলেন। ‘এসো হে বন্ধু মাদক ছেড়ে ফুলকে ভালবাসি’-শ্লোগান নিয়ে তিনি মাদকাসক্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মাদকমুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় ইনু মাদকাসক্তির কুফল ও সুস্থ স্বাভাবিক জীবনের সুফলগুলো তাদের সামনে তুলে ধরেন।

তিনি সিলেট নগরীর ক্বীনব্রিজ উত্তর-দক্ষিন প্রান্ত, সিলেট আলিয়া মাদ্রসা মাঠ এলাকায় মাদকাক্তদের মধ্যে ফুল বিতরণ ও শুভেচ্ছা জানান। এসময় আলোর ফেরিওয়াল ইমতিয়াজ রহমান ইনু বলেন, বর্তমানে মাদকাসক্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাদেরকে সুস্থতার পথে ফিরিয়ে আনতে তিনি সরকারের প্রতি আকুল আবেদন জানান। তিনি বলেন, মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও কারিগরি প্রশিক্ষনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব এবং তাদের জনশক্তিতে পরিণত করে দেশ গঠনে মূল্যবান অবদান রাখার সুযোগ সৃষ্টির দাবি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit