সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ওবায়দুল কাদেরকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮ Time View

 

ডেস্ক নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেছেন, ‘তিনি (ওবায়দুল কাদের) কখন কি বলেন, নিজেই জানেন না। আর ওনাকে ডেইলি বলতে হয় তো, সে জন্য বিভিন্ন রকম কথা বলতে হয়। সেটিতে আমরা খুব একটা গুরুত্ব দিই না।’

রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির মহাসচিব বলেন, এই সার্চ কমিটি বিএনপির কাছে গ্রহণযোগ্য না। শুধু সার্চ কমিটি নয়, নির্বাচনের কোনো প্রক্রিয়ার মধ্যেই বিএনপি থাকবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তা সদা সৎ ও পরীক্ষিত। সে কারণে সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্র্রহ নেই। 

সার্চ কমিটিতে আগ্রহ না থাকার ব্যাখ্যা দিয়ে ফখরুল বলেন, সার্চ কমিটির প্রধান যাকে করা হয়েছে তার বাবা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন। তিনি নিজেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব ছিলেন।  সুতরাং সার্চ কমিটি থেকে নিরপেক্ষতার আশা করতে পারে না বিএনপি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, দপ্তর সম্পাদক মামুন-উর রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit