রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চৌগাছায় পরোয়ানাভুক্তসহ ১১ জন আটক ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জনসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে গ্রেফতার করেছেন চৌগাছা থানা পুলিশ। রবিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ২০ বোতল ফেনসিডিলসহ আন্দুলিয়া গ্রামের কামাল হোসেনকে (৩৫), তিন বোতল ফেনসিডিলসহ দিঘলসিংহা গ্রামের মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের ছেলে রাকিব হোসেনকে (১৬) এবং পাতিবিলা গ্রামের সাজেদুল ইসলাম বিষুকে গাঁজাসহ আটক করা হয়।

এছাড়াও পরোয়ানাভুক্ত আসামী পুড়াপড়া গ্রামের সুন্দরী রাণি সরদার (৬০), নিরালা রাণি সরদার (৫৫), ও জরি রাণি সরদার (৪৭), দশপাকিয়া গ্রামের মিন্টু আলী, খড়িঞ্চা গ্রামের হাবিবুর রহমান, স্বরূপপুর গ্রামের জালিকা রাণি দাস (৬০) ও শ্রী নারায়ণ (৩৫), চান্দা গ্রামের বিপুল মন্ডলকে আটক করেন পুলিশ। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মাদকসহ আটক তিনজনের নামে পৃথক তিনটি মাদক মামলা হয়েছে। তাদেরকে মাদক মামলায় আটক দেখিয়ে এবং পরোয়ানা ভুক্তদের পরোয়ানা তামিল করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit