শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা

নওগাঁয় উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি: উত্তরাঞ্চলের উন্নয়নের ভাবনা নিয়ে ‘মাদক ছাড়-বই ধর-দেশ গড়ার সহায়তা কর’ স্লোগানে নওগাঁয় ‘উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ’ এর কেন্দ্রীয় কমিটির যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে শহরের ফুডপ্যালেস মিলনায়তনে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে আত্মপ্রকাশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন- আপ লেভেল আইটি লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. মাহফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন- উপদেষ্টা পরিষদের আব্দুল মজিদ, অধ্যক্ষ আবু নাসের আহমেদ, অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ মোফাখ্খার হোসেন, একেএম ফজলে মাহমুদ চাঁদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সভাপতি মোফাজ্জল হোসেন, কোরবান আলী, ছাত্র পরিষদের ছালেকুর রহমান ও নাফিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন- বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষক, ছাত্র ও সুধিজন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উত্তরাঞ্চলের ১৬ জেলা নিয়ে একটি স্বেচ্ছাসেবী সেবা মুলক সংগঠন উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদ।

নওগাঁ থেকে এর কার্যক্রম শুরু হওয়ায় এটি কেন্দ্রীয় কমিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। উত্তরাঞ্চল দেশের সকল ক্ষেত্রে পশ্চাৎপদ অঞ্চল হিসেবে প্রতীয়মান। শিক্ষা ও শিল্পকারখানার দিক থেকে পিছিয়ে রয়েছে। আর্থিক গতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তৎপরতা দরকার। অর্থের গতিশীলতা বাড়লে মানুষের গতিশীলতা ও কর্মসংস্থান বাড়বে। আর কর্মসংস্থান বাড়লে জীবনযাত্রার মান ও বেকারত্ব দুর হবে। অনুষ্ঠান শেষে উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের উদ্যেগে এক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয় এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য ২০২১ সালে ১ জুলাই শহরের কাজীর মোড়ে এক অস্থায়ী কার্যালয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit