সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

জনগণের রায় মেনে নেওয়ার সাহস আ.লীগের নেই: এ্যানি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

ডেস্ক নিউজ : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘদিন ধরে অবৈধ আওয়ামী লীগ সরকারকে বিদায় করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু তারা এত বেহায়া, এত নির্লজ্জ— স্বাভাবিক ভোটে জনগণের রায় মেনে নেওয়ার সাহস তাদের নেই। ক্ষমতায় থেকে দুর্নীতি আর দুঃশাসন নিয়ে তারা ব্যস্ত। শনিবার দুপুরে লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় সভা মঞ্চের জন্য জেলা কৃষক দলের পক্ষ থেকে বিএনপিকে একটি ডায়াস উপহার দেওয়া হয়।

তিনি বলেন, সুযোগ-সুবিধা পেয়ে র্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনী তাদের পাহারা দিয়ে রেখেছে। এমন অবস্থায় আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হয়েছে। এ চাপে সরকার ব্যাপকভাবে ভীত। তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের একপর্যায়ে আমাদের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তবু আমরা লক্ষ্মীপুর ছেড়ে যাইনি। কিন্তু ২০১৩ সালের ১২ ডিসেম্বর জনগণের তোপের মুখে পড়ে লক্ষ্মীপুর থেকে র্যাব পালিয়ে যেতে বাধ্য হয়েছে। র্যাব বাহিনী এখন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। আমরা রাজনীতি করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা আমির হোসেন চাষী, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ শতাধিক নেতাকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit