সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

নওগাঁ জিলা স্কুলে “মরহুম শামসুল হক স্মৃতি অভিভাবক ছাউনির নির্মাণ কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জিলা স্কুলের অভিভাবক শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৬ ফেব্রুয়ারি) নওগাঁ জিলা স্কুলের অভিভাবক শেড নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নওগাঁ জিলা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ মেহেদী হাসান পিএএ।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শিহাব রায়হান, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও ও নওগাঁ চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিঃ পরিচালক আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, সহ স্কুলের শিক্ষকমন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। নওগাঁ জিলা স্কুলের অভিভাবক ছাউনির নামকরণ করা হয়েছে প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী ও নওগাঁ চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি লিঃ এর সাবেক সভাপতি “আলহাজ্ব মরহুম শামসুল হক স্মৃতি অভিভাবক ছাউনি”। নওগাঁ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ অভিভাবক শেড নির্মাণ করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit