শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯১ Time View

 

আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর প্রতিনিধি : চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের ১৫তম মৃতবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমেরিকান প্রবাসী কাজী আশিকুর রহমান অপুর আয়োজনে মাদারীপুরে হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় তার নামে গঠিত কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে দুস্থ ও অসহায় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের মাদারীপুর জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান খান, সাংবাদিক কল্যাণ সমিতি, মাদারীপুর-এর সভাপতি গোলাম মাওলা আকন্দ, মৈত্রী মিডিয়া সেন্টার. মাদারীপুর-এর সভাপতি মাহাবুবুর রহমান বাদল, সভাপতিত্ব করেন রুপালী ব্যাংক ফরিদপুর শাখার ডিজিএম মো. সাইফুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন মাদারীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব মাহামুদ কাওসার প্রমূখ।

চিত্রশিল্পী আনোয়ার হোসেন মাদারীপুর জেলা কাজী পরিবারে ১৯৪১ সালের ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী আবুল হোসেন এবং মাতার নাম আহিদুন্নেসা। ২০১৬ সালে শিল্পকলায় (চিত্রকলা) মাদারীপুরের চিত্রশিল্পী তিনি মরণোত্তর একুশে পদক লাভ করেন। স্বাধীনতার পর ভারতের প্রায়াত তৎকালীণ প্রধানমন্ত্রী ইন্দিরা গার্ন্ধী বাংলাদেশ সফরে এলে বঙ্গবন্ধু শিল্পীর হাতে আঁকা একটি ছবি উপহার দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিল্পীকে আদর করে নৌকা আনোয়ার বলে ডাকতেন। একুশে পদক প্রাপ্ত (মরণোত্তর) চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ৮ ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে রংতুলি হাতে নিয়েই তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত অনুরাগীদের রেখে পরপারে চলে যান।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit