শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

আইএস নেতার হদিস পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আইএসআইএস-কে নেতা সানাউল্লাহ গাফারির তথ্য জানতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গত বছর ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের তথ্য জানতেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য আইএসআইএস-খোরাসান (আইএস-কে) দায়ী করা হয়।

কাবুল বিমানবন্দরে ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। 

সানাউল্লাহ গাফারি ‘শাহাব আল-মুহাজির’ নামেও পরিচিত। তাকে ২০২০ সালের জুনে আইএসআইএস-কের প্রধান হিসেবে নিযুক্ত করে আইএসআইএস।
ইরাক ও সিরিয়ায় উত্থান হওয়া আইএসআইএসের আফগান শাখাই আইএসআইএস-কে নামে পরিচিত।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, গাফারি আফগানিস্তান জুড়ে আইএসআইএস-কের সব কাজের অনুমোদন এবং অভিযান চালানোর তহবিলের ব্যবস্থা করার দায়িত্ব পালন করেন। 

নভেম্বরে তাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। গাফারি সম্পর্কে খুব কমই জানা যায়, যদিও ধারনা করা হয় তিনি আরব থেকে এই অঞ্চলে এসেছেন।
গাফারি এক সময় আল-কায়েদা কমান্ডার বা তালেবানের শক্তিশালী উপদল হাক্কানি নেটওয়ার্কের সদস্য ছিলেন বলে গুজব রয়েছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মসজিদ, মাজার, পাবলিক স্কোয়ার এবং হাসপাতালে বেশ কয়েকটি বড় হামলার জন্য দায়ী করা হয়। 

এই গোষ্ঠীটি বিশেষ করে মুসলিমদের টার্গেট করেছে যেসকল সম্প্রদায়কে তারা ধর্মবিরোধী বলে মনে করে, যার মধ্যে শিয়ারাও রয়েছে।
সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit