শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ইসরাইলি নায়িকা অভিনীত মার্কিন সিনেমা কুয়েতে নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের এক নায়িকার অভিনীত মার্কিন সিনেমা ‘ডেথ অন দ্যা নাইল’ নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। সিনেমাটিতে ইসরাইলের অভিনেত্রী গাল গাদত মূল নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। খবর আরব নিউজের। কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের নারী মুখপাত্র আনুয়ার মুরাদ রোববার জানিয়েছে, কেনেথ ব্রানাগ পরিচালিত সিনেমা ‘ডেথ অন দ্যা নাইল’ দর্শকরা দেখতে পাবেন না।

কুয়েতের গণমাধ্যম জানিয়েছে, মার্কিন এ ছবিটি কুয়েতে মুক্তি পাওয়ার কয়েক দিন আগে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিল। কুয়েতি তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, গাল গাদত নায়িকা হিসেবে অভিনয় করার আগে দখলদার ইসরাইলি সামরিক বাহিনীর সেনা সদস্য ছিল। এই দিক বিবেচনা করেই ছবিটি কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে। ইসরাইলের এই নায়িকাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রায় সময় বিভিন্ন সমালোচনার সৃষ্টি হয়। কুয়েতের আল-কাবাস পত্রিকা জানিয়েছে, গাল গাদত অভিনীত সিনেমা বয়কট করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জোয়ার সৃষ্টি হওয়ার পর এই সিনেমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ২০১৭ সালে গাল গাদত অভিনীত ‘ওয়ান্ডার ওম্যান’ নামে একটি ছবি নিষিদ্ধ করেছিল কুয়েত সরকার। সেসময় কুয়েতের মন্ত্রণালয়ের গাল গাদতের ইসরাইলি নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছিল। ইসরাইল ২০১৪ সালে গাজা উপত্যকায় যে সামরিক আগ্রাসন চালিয়েছিল তার প্রশংসা করেছিলেন গাল গাদত। এছাড়া তিনি প্রায়ই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সমালোচনা করে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit