রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিআরটিএ’র কর্মকর্তাদের বদলিতে তদবির অগ্রহণযোগ্য: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্ক নিউজ :  বিআরটিএ’র কোন কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার দুপুরে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, “বিআরটিএ’তে কোন কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোন রাজনৈতিক তদবির কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।”

এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সড়কে শৃঙ্খলা না আসলে যতই উন্নয়ন হোক তাতে কোন লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “তাই যে কোন মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।” তিনি বিআরটিএ থেকে যে কোন মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন।

আগামী ৪ মাসের মধ্যে অপেক্ষমান গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সড়ক পরিবহন মন্ত্রী।
সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit