রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

খুলে দেওয়া হলো দিল্লির স্কুল-কলেজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের রাজধানী দিল্লিতে খুলে দেওয়া হলো সকল শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার থেকে সশরীরে ক্লাসে হাজির হচ্ছে শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ডিসেম্বরে দিল্লিতে বন্ধ করে দেয়া হয়েছিল স্কুল-কলেজ।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা ও বিহারে খুলে দেয়া হয়েছে স্কুল-কলেজ। এসব রাজ্যের নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে নার্সারি থেকে অষ্টম শ্রেণির ক্লাস সশরীরে শুরু হবে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস চলবে।

গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব জেলায় শনাক্তের হার ৫ শতাংশের কম, সেখানে স্কুল খোলা যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারগুলোই নেবে বলেও জানিয়েছিল কেন্দ্র।

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল বলেছেন, “করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে এবং শনাক্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই স্কুল খোলার পথে এগোতে পারি।”

দিল্লিতে স্কুল খোলার কিছুদিন পরই গত ২৮ ডিসেম্বর আবার বন্ধ করে দেয়া হয়। করোনাভাইরাসের ওমিক্রন ধরনের কারণে ভারতে তৃতীয় ঢেউ শুরু হলে এমন পদক্ষেপ নেয় দিল্লির সরকার।

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit