বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) হাসপাতাল জানিয়েছে, শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হওয়ায় মাহাথির মোহাম্মদকে ডিসচার্জ করা হয়েছে। গত বুধবার তাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘শারীরিকভাবে তিনি সুস্থ। এখন তার প্রয়োজন বিশ্রম এবং এ জন্য বাড়ি সবচেয়ে আদর্শ জায়গা।’গতকাল এক ভিডিও বার্তায় ডা. মাহাথির এবং তার স্ত্রী তুন সিতি হাসমাহ আলী দোয়া, ফুল ও শুভেচ্ছা কার্ড পাঠানোর জন্য জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডা. মাহাথির চিকিৎসা চালিয়ে যাবেন এবং ডাক্তাররা তাকে আপাতত কোনো দর্শনার্থীর সঙ্গে সাক্ষাৎ না নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

গত ১৬ ডিসেম্বর মেডিকেল চেকআপের জন্য আইজেএন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। ২২ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তারপর গত ৮ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে ফের আইজেএন হাসপাতালে ভর্তি হন ৯৬ বছর বয়স্ক এই বর্ষীয়ান রাজনীতিবিদ । হাসপাতালে ভর্তি হওয়ার পর ১১ দিন সাধারণ কেবিনে রাখা হলেও গত ১৯ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এর আগে ১৯৮৯ এবং ২০০৭ সালে দুইবার বাইপাস সার্জারি হয়েছিল তার। চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। শুধু মালয়েশিয়ারই নয়, এশিয়ার কোনো দেশে সবচেয়ে দীর্ঘসময় গণতান্ত্রিকভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডটিও রয়েছে তার দখলে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit