বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় গাছের চারা ও স্কুলের বসার বেঞ্চ বিতরণ মাটিরাঙ্গায় দুই সপ্তাহ ব্যাপি গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত। অস্ট্রেলিয়ায় স্বপ্নের দিন বাংলাদেশের ক্ষতিপূরণের আশায় গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা॥ সাংবাদিকদের তথ্য দেওয়ার সন্দেহে “কাউবয় ফ্যাক্টরিতে” নারী শ্রমিককে আটকে রাখার অভিযোগ নেত্রকোণায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে অর্থদণ্ড সহ কারাদণ্ড-৪ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর ঘরের মাঠে বিশ্বকাপ জিতেই ক্যারিয়ার শেষ করতে চান মিলার এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমদ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা

নদী-নালায় চরে বেড়াচ্ছে অদ্ভুত লম্বা ঠোঁটের শামুকখোল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

ডেস্ক নিউজ : শামুকখোল বাংলাদেশের পরিচিত পাখিগুলোর একটি। অদ্ভুত লম্বা ঠোঁটের কারণে সহজেই এদের নদীনালায় চরে বেড়ানো অন্য বড় পাখি থেকে আলাদা করা যায়। শামুকখোলের শারীরিক আকারও হয় বেশ বড়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান মো. সালেহ রেজা জানান, এশিয়া মহাদেশে বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়ার বাকি অংশে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে।

শামুকখোলের প্রধান খাবার হলো শামুক ও ঝিনুক। পরিবেশ অনুকূলে থাকলে সাধারণত এরা জায়গা থেকে সহজে নড়ে না। শামুকখোল ধানক্ষেত, ছোট নদীনালার অল্প পানিতে নেমে ঠোঁট ডুবিয়ে আহার সংগ্রহ করে। রাজশাহীতে এ পাখির বিচরণ অনেক আগে থেকেই। বড় বড় গাছে বাসা বেঁধে থাকে শামুকখোল। বিভিন্ন কারণে বড়, প্রাচীন গাছ কাটা পড়ায় শামুকখোল পাখি প্রায়ই ঘরহারা হয়, ছড়িয়ে পড়ে নতুন নীড়ের খোঁজে।

সম্প্রতি সরেজমিনে ঘুরে রাজশাহীর কেন্দ্রীয় লাইব্রেরির মেহগনি, আমসহ বিভিন্ন গাছের ডালে শত শত শামুকখোল পাখি উড়ে এসে বসতে দেখা যায়। স্থানীয় লোকজন জানায়, এ পাখিগুলো প্রতিদিন সকালে খাবারের সন্ধানে আশপাশের বিভিন্ন খাল-বিলে ছুটে যায়। আবার সন্ধ্যা নামার আগে আগে বাসায় ফিরে আসে। এ প্রতিবেদক রাজশাহীর পবা উপজেলার দারুসা কৈকুড়ি বিলে গিয়ে এ রকমই একদল পাখি দেখতে পান। সেখানে একদিকে কৃষকরা ধান চাষ করছিলেন, আরেকদিকে খাবারের সন্ধানে শত শত শামুকখোল ওড়াউড়ি করছিল।

স্থানীয় কৃষক দবিরুল ইসলাম বলেন, ‘বিলের পানি শুকিয়ে যাওয়ায় ধান চাষ শুরু হয়েছে। কোথাও কোথাও হালকা পানি আছে। এ ছাড়া ধানের জমির পানিতে ছোট ছোট শামুকের খোঁজে শামুকখোল পাখিগুলো দল বেঁধে উড়ে আসে প্রতিদিন। দেখতে সুন্দর লাগে। ’

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit