রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

দুই বিদেশির গোলে শুভসূচনা শেখ জামালের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

ডেস্ক নিউজ : ২০২১-২২ মৌসুমের প্রিমিয়ার লিগ ফুটবলে শুভসূচনা করলো গত আসরের রানার্সাপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে উত্তর বারিধারাকে ম্যাচ থেকে ছিটকে দেয় ম্যানুয়েল হুয়ান মার্টিনেজের শিষ্যরা। গত মৌসুমে কোনো মত রেলিগেশন রক্ষা উত্তর বারিধারা পারেনি তেমন প্রতিরোধ গড়তে।

শেখ জামালকে ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে নেন গত আসরে এগারো গোল করা গাম্বিয়ান সোলাইমান সিল্লাহ। এগিয়ে গিয়ে উত্তর বারিধারাকে আর চেপে ধেরে শেখ জামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে জামালকে দ্বিতীয় গোল এনে দেন চিনেদু ম্যাথিউ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে বারিধারা। এক গোল শোধ দেয় তাঁরা, গোল করেন দলটির মিডফিল্ডার এভজেনতি কচনেভ। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল লক্ষ্যভেদ করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আগামী ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় টঙ্গীর আহসান উল্লাহ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের মুখোমুখি হবে শেখ জামাল। একই দিন মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে বারিধারা।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit