বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কেটে গেল ৭০ বছর, দীর্ঘতম রাজত্ব দ্বিতীয় এলিজাবেথের

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  স্বামীর সঙ্গে কেনিয়ার একটি জঙ্গলে বন্যপ্রাণী দেখতে গিয়েছিলেন যুবরাণী। ঘুম থেকে উঠে শুনলেন রানি হয়েছেন তিনি। কারণ মারা গিয়েছেন তার বাবা ষষ্ঠ জর্জ। তারপর থেকেই ব্রিটেনের রানি হিসেবে ৭০ বছরের রাজত্বকাল পূর্ণ করলেন দ্বিতীয় এলিজাবেথ। 

গত রবিবার তার ৭০ বছরের রাজত্বকাল পূর্ণ হলো। পাশাপাশি তিনিই বিশ্বের প্রথম কোনও রাজপরিবারের সদস্য, যিনি এত দীর্ঘ সময়কাল ধরে কোথাও রাজত্ব করছেন। নবতিপর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বয়স ৯৫। রানি হিসেবে মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসনে বসেন তিনি। তখন থেকেই তিনি ব্রিটেনের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একজন মূল কারিগর হিসেবে নিজের ছাপ রেখেছেন। 

আধুনিক ব্রিটেনের পাশাপাশি তিনি ব্রিটেনের সাম্রাজ্যবাদী অতীতের সাক্ষী হিসেবেও থেকেছেন। তাকেই ব্রিটেন রাজপরিবারের সব থেকে জনপ্রিয় সদস্য হিসেবেও মনে করা হয়। যদিও বারবার বিভিন্ন সময়ে তার গদি ছাড়ার পক্ষে সরব হন ব্রিটেনবাসী।

তবে রবিবার নিভৃতে নিজের বাবার মৃত্যুবার্ষিকী পালন করেন। তাই দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালের পূর্তিতে তেমন কোনও ধুমধাম দেখেনি ব্রিটেন।

তবে জুনের শুরুতে ৭০ বছরের রাজত্ব পূর্তিতে চার দিনের উৎসব উদ‌যাপনের পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে একটি সামরিক কুচকাওয়াজ এবং একটি সঙ্গীতানুষ্ঠান-এর আয়োজনও থাকবে। তার এই কীর্তিকে চিরস্মরণীয় করে তোলার জন্য ইতিমধ্যেই স্মারক মুদ্রাও তৈরি করা হয়েছে। এই বছর ক্রিসমাস এবং নববর্ষে তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তার ‘স্যান্ড্রিংহাম’ প্রাসাদে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটেনে ওমিক্রনের দাপটে এই সফর স্থগিত করা হয়।-আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit