শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ঝিকরগাছায় জলাবদ্ধতা নিরশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিল কচুয়া পরিদর্শন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় জলাবদ্ধতা নিরশনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিল কচুয়া পরিদর্শন করা হয়েছে। বুধবার সকালে জলাবদ্ধতা এলাকা পরিদর্শন শেষে পানি নিষ্কাশন করে ওই এলাকার জমি চাষ যোগ্য করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানাগেছে, অপরিকল্পিত মাছের ঘের তৈরির কারণে বেশকয়েকবছর ধরে উপজেলার হাজিরবাগ ও বাঁকড়া ইউনিয়নের বিল কচুয়ার বিলের প্রায় হাজার বিঘা জমিতে ফসল হচ্ছে না।

ফলে অর্থনৈতিকভাবে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ওই এলাকার কৃষকরা। ইতিমধ্যে পানি নিষ্কাশনের জন্য বিলকচুয়া থেকে খাল খনন করার দাবী করে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদনও করেছেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্থদের আবেদনের প্রেক্ষিতে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী জলাবদ্ধতা এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

তাদের আগমনের খবর পেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা এসে তাদের ক্ষতির কথা তুলে ধরেন এবং খুব দ্রুত পানি নিষ্কাশন করে জমি চাষযোগ্য করার দাবী জানান। এসময় হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুসহ ক্ষতিগ্রস্থ কয়েক’শ কৃষক উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit