শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পুলিশের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৩ Time View

 

ডেস্ক নিউজ : লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৮টায় উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রামমুখী পুলিশবাহী গাড়ির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। 

আহত পুলিশ সদস্যরা হলেন—৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য এএসআই নাজমুল হাসান, নায়েক অনুকূল বর্মণ, কনস্টেবল আবদুস সামাদ ও আবদুল মান্নান। এ বিষয় দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনার শিকার গাড়ি দুটি ও আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit