বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাশিয়াকে যুদ্ধে নামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, আমেরিকা তার দেশকে একটি যুদ্ধে নামাতে চায়। রাশিয়ার উন্নতি ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে ইউক্রেনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় আমেরিকা। আর এ কারণেই ইউক্রেন ইস্যুতে রাশিয়ার দাবি প্রত্যাখান করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সংকট সম্পর্কে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা রাশিয়াকে নানা ধরনের হুমকিধমকি দেওয়ার মঙ্গলবার এ ব্যাপারে প্রথম কোনো বক্তব্য দেন তিনি। খবর বিবিসি ও সিএনএন।

তিনি বলেন, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তার নিয়ে রাশিয়ার উদ্বেগ সম্পর্কে আমেরিকা কোনো জবাব দিতে রাজি হচ্ছে না। তিনি সরাসরি সংঘাতের কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেওয়ার বাসনা পূর্ণ করতে সক্ষম হয়, তা হলে তার পক্ষে এই জোটের অন্য সদস্য দেশগুলোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টেনে আনা সম্ভব হবে। 

ইউক্রেন সীমান্তে বর্তমানে সমরাস্ত্রসহ রাশিয়ার প্রায় এক লাখ সৈন্য মোতায়েন রয়েছে। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে হামলা চালানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করে এসেছে। মস্কো প্রায় আট বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে এবং তখন থেকে পূর্ব ইউক্রেনে রুশপন্থি অস্ত্রধারীদের রক্তক্ষয়ী তৎপরতাকে সমর্থন দিয়ে এসেছে। 

পুতিন বলেন, আমার ধারণা— ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। বরং আমেরিকার মূল লক্ষ্য রাশিয়ার উন্নতি ও অগ্রগতি থামিয়ে দেওয়া। ইউক্রেন কেবল ওয়াশিংটনের এই অশুভ লক্ষ্য চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit