বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারতের আগামী বাজেটে কর্মসংস্থানের ওপর জোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিজনিত অর্থনৈতিক সঙ্কট, বেকারত্বের চাপ আর ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। বৈষম্যও দিন দিন প্রকট হচ্ছে। এমন পরিস্থিতিতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে পার্লামেন্টে আজ মঙ্গলবার বাজেট পেশ করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটি অর্থমন্ত্রী হিসেবে তার চতুর্থ বাজেট। বাজেট উপস্থাপনের আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই বাজেট ভারতে আর্থিক উন্নয়নের বাজেট।

আগে থেকেই অর্থনীতির বিশেষজ্ঞরা বলে আসছেন, ভারতের আর্থিক সংস্কার করতে হলে শুধু শিল্পে নয়, কর্মসংস্থানেও সমান গুরুত্ব দিতে হবে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেছেন, আগামী পাঁচ বছরে ৬০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি করা হবে সে দেশে। ভারতে কর্মসংস্থানের অভাব আর বাড়তে থাকা বেকারত্ব নিয়ে গত এক বছরে বহুবার কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছিলেন বিরোধীরা। দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কর্মসংস্থান এবং সর্বভারতীয় কর্মসংস্থানের হারের পরিসংখ্যানগত তুলনা টেনে কেন্দ্রের নিন্দা করেছেন। আজকের কেন্দ্রীয় বাজেটে দেখা গেল, সেই খামতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন, করোনা মহামারি পরিস্থিতিতে বিনিয়োগ বাড়তে শুরু করেছে। উন্নত করা হচ্ছে পর্যটন, রেল-সহ একাধিক পরিষেবা। আগামী পাঁচ বছরে এইসব ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে ৬০ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। চাকরি পাবেন ভারতে বেকাররা। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি এবং অ্যানিমেশনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে। ভারতের বিভিন্ন জায়গায় তথ্যপ্রযুক্তি হাব তৈরি করা হবে। নামী বিশ্ববিদ্যালয়গুলোই ওই হাব তৈরি করবে। এ ছাড়াও ভারতে ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ে বিস্তার করা হচ্ছে। চালু হতে চলেছে ১১টি নতুন মেট্রোলাইন।

তবে ২০২২-’২৩ অর্থবর্ষের বাজেটে বেতনভূক মধ্যবিত্তের করছাড়ের ক্ষেত্রে কোনো নতুন ঘোষণা দেননি অর্থমন্ত্রী। তিনি জানান, আয়করের ধাপ (স্ল্যাব) একই থাকছে। কেন্দ্রীয় বাজেটে শিল্পের বেশ কিছু ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে। শুল্ক ছাড় দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। ফলে করের বোঝা কমে সস্তা হয়েছে কিছু জিনিস। একই ভাবে দাম বেড়েছে বেশ কিছু দ্রব্যের। পোশাক, গহনা, চামড়াজাত পণ্য, কৃসিপণ্যের দাম কমানো হয়েছে। তবে স্টিলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্র: আনন্দবাজার।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit