মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

টাকা না পেলে বিপিএল ছাড়ার ‘হুমকি’ : যা বললেন তাসকিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : মেহেদি মিরাজ ইস্যুর রেশ কাটতে না কাটতেই চলতি বিপিএলে নতুন আলোচনার জন্ম দেন তারকা পেসার তাসকিন আহমেদ। গতকাল সোমবার হুট করেই খবর চাউর হয়, সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন নাকি পুরো পারিশ্রমিক না পেলে বিপিএলে আর না খেলার হুমকি দিয়েছেন। নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ ভাগ পরিশোধ করতে হয়। টুর্নামেন্ট শুরুর পর ২৫% এবং টুর্নামেন্ট শেষে বাকি ২৫% পারিশ্রমিক দিতে হয়।

এ ক্ষেত্রে তাসকিন নাকি টুর্নামেন্টের মাঝপথে শতভাগ পারিশ্রমিকের দাবি করে বসেন।  সেই পারিশ্রমিক না দিলে তিনি খেলবেন না বলেও হুমকি দেন। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক ক্রিকেটারের নাম উল্লেখ না করে বিষয়টি স্বীকার করেন। অবশেষে আজ তাসকিন অডিও বার্তায় জানালেন, পুরোটাই ছিল ভুল-বোঝাবুঝি, ‘আমার সাথে তেমন কিছুই হয়নি জয় ভাইয়ের। কোনো ক্ল্যাশ বা কোনো কিছুই  হয়নি। এটা পুরোটাই ভুল-বোঝাবুঝি ছিল। আমাদের কথা ছিল পারিশ্রমিক ক্লিয়ার হবে। আমি আসলে ভেবেছিলাম আমার পারিশ্রমিক খেলার আগেই পরিশোধ হবে। আসলে একটা প্রসিডিউর আছে। এই প্রসিডিউর অনুযায়ী প্ররিশোধ হবে। এখানেই একটা মিস কমিউনিকেশন ছিল। এটা আসলে কোনো দ্বন্দ্বের বিষয় না।  আমি মনে করি এটা নিউজেরও কোনো বিষয় না! জয় ভাইয়ের সাথেও আমার কথা হয়েছে। ‘

তাসকিন আরো বলেন, ‘বিপিএল গভর্নিং কমিটি থেকেও বলা হয়েছে প্রসিডিউর অনুযায়ী টাকাটা আমি পাব। এটা আসলে জানানোর জন্য ফোন করা হয়েছিল। আমার সাথে আমাদের টিম ওনার কারো সাথেই কোনো দ্বন্দ্ব নেই। জাস্ট জানার একটা বিষয় ছিল, এটাই আসলে একটা নিউজ হয়েছে। আর কিছু না। সত্যি কথা বলতে বায়ো বাবলের কারণে মালিকপক্ষ অনেক সময় হোটেলে থাকেন না। জয় ভাই খুবই অমায়িক মানুষ। তাঁর সাথে আমাদের সবার বোঝাপড়া অত্যন্ত ভালো। জাস্ট মিস কমিউনিকেশন। ‘

তাসকিন বলেন, ‘আমি কয়েকবার ফোন করেছিলাম। ভাইয়া হয়তো কোনো কারণে মিস করেছেন। তখন আসলে আমি ভেবেছিলাম, আমি যেহেতু সরাসরি চুক্তিবদ্ধ, তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগে আমার পেমেন্ট পরিশোধ করা হবে। উনি ব্যস্ত থাকায় রিপ্লাই দিতে দেরি করেছেন। পরে আবার আমার সাথে কথা হয়েছে, প্রসিডিউর অনুযায়ী আমার সব কিছু পরিশোধ হবে। এটা আসলে আমি জানতাম না। সব কিছু ঠিকই আছে। আমাদের মধ্যে কোনো বিভেদ হয়নি। জাস্ট একটা নিউজ হয়েছে।

 

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit