মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী

প্রথমবার ভারতীয় দলে সুযোগ, রোহিত শর্মার বড় অস্ত্র হয়ে উঠতে পারেন এই স্পিনার!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ওয়ান ডে সিরিজের পর তিনি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

এই দুটি সিরিজের জন্যই ইতোমধ্যেই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অনেক তরুণ খেলোয়াড়কেও এই দলে সুযোগ দেওয়া হয়েছে। এবার দলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী এক বিস্ময়ী স্পিনারও। আগামী দীর্ঘ সময়ের জন্য অধিনায়ক রোহিত শর্মার বড় অস্ত্র হয়ে উঠতে পারেন এই স্পিনার।

ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন তরুণ লেগ স্পিনার রবি বিশ্নই। আইপিএলে নিজের বিপজ্জনক স্পিনের ঝলক দেখিয়েছেন এই তরুণ স্পিনার। এই খেলোয়াড় আগামী আইপিএলে লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলবেন। তার আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই ফরম্যাটেই নির্বাচিত হয়েছেন রবি বিশ্নই। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিনটি ওয়ানডে ৬, ৯ এবং ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি।

কেন বড় অস্ত্র ভাবা হচ্ছে রবি বিশ্নইকে?

রবি বিশ্নই এর বল বাতাসে দ্রুত ভেসে আসে। এই কারণে ব্যাটার বেশি ভাবার সময় পান না। আর যতক্ষণ ভাববেন ততক্ষণ যা হওয়ার তাই হয়ে যায়। তার বোলিং অনেকটা আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের সাথে তুলনীয়। গত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও এই তরুণ বোলারের পারফরম্যান্স ছিল নজরকাড়া।

রবি বিশ্নই এখন পর্যন্ত আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ২১ ম্যাচ খেলেছেন। এতে তিনি মোট ২৩টি উইকেট পেয়েছেন। তাই বড় মঞ্চে তারকাদের বিরুদ্ধে কিভাবে পারফর্ম করতে হয় সেই ব্যাপারে তার ভালোই আন্দাজ রয়েছে।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit