রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

হাবিপ্রবি রেজিস্ট্রারের দায়িত্বে অধ্যাপক সাইফুর রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

ডেস্ক নিউজ :  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রকের পাশাপাশি অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্বও পালন করবেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং সদ্য বিদায়ী রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো: ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

এর আগে ২০১৫ থেকে ২০১৭ সালে প্রথম মেয়াদে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ সাইফুর রহমান। ১ আগস্ট ২০২১ থেকে হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে তিনি বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো: ফজলুল হক পিআরএলে যাওয়ায় তাকে রেজিস্ট্রার হিসেবে শেষ কর্মদিবসে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান। 

এ সময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

শেষ কর্মদিবসে অধাপক ডা. ফজলুল হককে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেন সহকর্মীরা।

কিউএনবি/অনিমা/১লা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit