শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মনিরামপুর-কেশবপুর হয়ে রেললাইন নির্মানের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১০৫২ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের বসুন্দিয়া হতে নাভারন-বাগআচড়ার পরীবর্তে মনিরামপুর, কেশবপুর-সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে সোমবার মনিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দুপুর ১২ টায় মনিরামপুর প্রেসক্লাবের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ‘হৃদয়ে মনিরামপুর’ ফেইসবুক গ্রুপের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল আলীম, বর্তমান সভাপতি ফারুক আহমেদ, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, অধ্যাপক হোসাইন নজরুল হক, অধ্যাপক বাবুল আকতার, পৌর কাউন্সিলর বাবুলাল চৌধুরী, শিক্ষক সায়ফুল আলম, শামছুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নাভারন-বাগআচড়া হয়ে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ রেল ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর,নাভারন হয়ে সাতক্ষীরা পর্যন্ত চলাচল করবে। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এ পথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্তন নির্মাণ করা হলে দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেল পথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। ফলে সরকারকে অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। এতে করে যশোরের প্রায় সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রের লাইন নির্মাণের দাবী জানানো হয়।

 

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit