বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মাইক্রোবাস উদ্ধার; আটক-২ বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ   স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে স্বাধীনতা দিবসে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করছেন রাষ্ট্রপতি সতর্কবার্তা পেলেন স্টোকস-ম্যাককালাম, কিন্তু কেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হিলুয়াছড়া ডিভিশনে ২০২৬ সালের ‘পাতা চয়ন’ উৎসবের শুভ উদ্বোধন দৌলতপুরে ১০ লাখ টাকার চেক দরিদ্র ও অসহায়দের মাঝে বিতরণ করলেন এমপি বাচ্চু মোল্লা দুর্গাপুরে গণহত্যা দিবস পালিত

শিক্ষার্থীদের কম্পিউটার ওরিয়েন্টেশনে মেধা সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

সিলেট প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধাকে কম্পিউটার আলোয় আলোকিত করার লক্ষ্যে কাজ করা ওরিয়েন্টেশন কম্পিউটার লার্নিং সেন্টার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের, ওরিয়েন্টেশন মেধা সংবর্ধনা সোমবার (৩১ জানুয়ারি) ২০২২ প্রদান করা হয়।

৩ দিন ব্যাপি এই অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের প্রায় সকল স্কুলের প্রিন্সিপালবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি শ্রদ্ধাভাজন অতিথি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন, সিটি মডেল স্কুলের প্রিন্সিপাল সুকেশ রঞ্জন তালুকদার, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য, বিদ্যাসিঁড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ সায়দুল ইসলাম সুমন, বিদ্যানিকেতন স্কুলের পরিচালক মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, বিদ্যানিকেতন স্কুলের সিনিয়র শিক্ষক অচিন্ত্য ভট্টাচার্য্য, আলোর ভুবন বাংলাদেশের সভাপতি অঞ্জন রায় সঞ্জয় মহোদয়দের, ওরিয়েন্টেশন এর অভিভাবক হিসেবে প্রাঞ্জল সম্মাননা জানায় এবং স্মারক প্রদান করে প্রতিষ্ঠানটি। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীদেরকে আগামী ৫ ফেব্রুয়ারী থেকে সপ্তাহব্যাপী ফ্রি কম্পিউটার ট্রেণিং প্রদান করবে প্রতিষ্ঠানটি। সিলেটের ৮ নং ওয়ার্ডের হাওলদার পাড়া, ভাটিবাংলায় অবস্থিত কম্পিউটার শিক্ষামূলক প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন প্রান্ত দাশ, বিকু দাশ ও বিপ্রদীপ কর।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit