মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্রাম্যমান আদালতের অভিযান ৬৫০ মিটার বিক্রি নিষিদ্ধ দুয়ারী জাল জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের কাটাখাল এলাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬৫০ মিটার বিক্রি নিষিদ্ধ দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। সোমবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসানের নেতৃত্বে পৌরসদরের এক নাম্বার ওয়ার্ড এলাকায় কপোতাক্ষ নদের উন্মুক্ত জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, ক্ষেত্র সহকারী ই¯্রাফিল হোসেন, আনিছুর রহমান, লিফ এমামুল ইসলামসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। পরে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ এর ২৬৯ ধারায় এক হার্ডওয়ার ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন বলে ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit