বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

টমেটো চারার সাথে এ কেমন শত্রুতা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৭৯ Time View

 

ডেস্ক নিউজ : বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের কৃষক আব্দুল মাজেদের টমেটো চারার ক্ষেত নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী কৃষক। জানা গেছে, কৃষক আব্দুল মাজেদ এক একর জায়গায় টমেটো চাষের জন্য জমি প্রস্তুত করেছিলেন। সোমবার সকালে সেই জমিতে চারা রোপণ করার কথা ছিল। কিন্ত সকালে টমেটো চারার মাঠে গিয়ে দেখতে পান তার সমস্ত চারা উপড়ে খণ্ড করে নষ্ট করা হয়েছে। কিছু টমেটো চারাগুলোর গোড়া কেটে ফেলা হয়েছে।

কৃষক মাজেদ বলেন, ‘এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জমি প্রস্তুত করতে ইতিমধ্যে ৬০-৬৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন জমিতে কী চাষ করব, তা আমি বুঝে উঠতে পারছি না। এখন টমেটো চারা সংগ্রহ করার কোনো উপায় নেই। আয়ের এক মাত্র উৎস কৃষি কাজ। তাই যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে ওঠার নয়। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে এ বিষয় আমি এখনো অবহিত নয়। কৃষক আমাকে জানালে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করব।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit