শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

অসীম-অপু উকিলের বিরুদ্ধে রিট খারিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৬৮ Time View

 

ডেস্ক নিউজ :  আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি জানান।  

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
নেত্রকোনার বাসিন্দা কেশব রঞ্জন সরকার এ রিট দায়ের করেন।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, “এ মামলার রিটকারী হলেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন দপ্তরে একের পর এক আবেদন করেছেন। এমনকি বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন। কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। সব মিলিয়ে অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে আনা দুর্নীতির তদন্ত চেয়ে আনা রিট আবেদনটি জনস্বার্থে হয়নি বিধায় তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।”
সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit