বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন ও ট্রাক্টর চালক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে একটি মাটি ভর্তি ট্রাক্টর ট্রেন লাইন অতিক্রম করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমরে মুচরে গিয়ে লাইনের পাশে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এসময় ট্রাক্টরের চালক মফিজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়।সোমবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় লালমনিরহাট রেল স্টেশন থেকে এক কিলোমিটার দুরে (রেল পিলার ৪৮/৮৯) তেলীপাড়া (গোল্ডেন বাজার) এলাকার রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।ট্রাক্টর চালক মফিজুল ইসলাম সদর উপজেলার হারাটী ইউনিয়নের পশ্চিম আমবাড়ি গ্রামের আক্তার আলীর ছেলে এবং সে নিজেই ওই ট্রাক্টরের মালিক ও চালক।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি রেল স্টেশন থেকে ছেড়ে তেলীপাড়া পার হয়ে মহেন্দ্রনগর দিকে দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় গোল্ডেন বাজার রেল ক্রসিং এ অসাবধানতা বসত একটি মাটি ভর্তি ট্রাক্টর রেল লাইন পার পারহতে চাইলে। দ্রুতগতির ট্রেনটি স্ব জোরে ধাক্কা দিলে ট্রাক্টরটি দুমরে মুচরে যায় এবং লাইনের পাশে ছিটকে পড়ে। এসময় ট্রাক্টরের চালক মফিজুল টলির নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় ট্রাকটরের নিচ থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলী জানান, ট্রেন দুর্ঘটনার বিষয়টি তিনি তার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা তাকে যেভাবে নির্দেশনা দিবেন তিনি সে ব্যবস্থা নিবেন। তবে ট্রেনের কি পরিমান ক্ষতি হয়েছে সেটা পরে জানাতে পারবেন বলে জানান।

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit