বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নওগাঁয় ইভিএম-এর মাধ্যমে ৮টি ইউপিতে চলছে ভোট গ্রহন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষেদের নির্বাচন শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে সবগুলো ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে এই ভোট গ্রহন চলছে। আর চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রচন্ড শীত ও কুয়াশার উপেক্ষা করেই সকাল থেকে ভোটার উপস্থিতি বেশি। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। সবগুলো ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৮টি ইউনিয়নে ১ লক্ষ ৯৭ হাজার ৮৪৭ জন ভোটার ৯০টি কেন্দ্রের ৫৮৭ ভোট কক্ষে এই ভোট গ্রহন প্রদান করছেন।

৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪টি পদের বিপরীতে ১০৬ জন এবং সাধারন সদস্য ৭২টি পদের বিপরীতে ৩৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৬থেকে ৭জন করে পুলিশ সদস্য সার্বক্ষনিক দায়িত্বে রয়েছে। তাদের সহযোগিতার জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্বে রয়েছে। প্রত্যেক ইউনিয়নে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি করে ভ্রাম্যামন আদালত ও ষ্ট্রাইকিং ফোর্স উপজেলার ৮টি ইউনিয়নে সার্বক্ষনিক টহলরত রয়েছে।

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit