মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

রামরাই দীঘিতে অতিথি পাখি দেখতে দর্শনার্থীদের ভিড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৬ Time View

 

ডেস্ক নিউজ : অতিথি পাখিদের আগমনে মুখরিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দীঘি। পুরো দীঘির জলাশয় সেজেছে এক নতুন সাজে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতি বছরের ন্যায় এ বছরও ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির সমাগম হয়েছে এখানে। পাখিদের কলকাকলিতে পুরো এলাকা মুখরিত। পাখি প্রেমিকরা পাখিগুলোকে একনজর দেখার জন্য ছুটে আসেন দূর-দূরান্ত থেকে। রামরাই রাণীসাগর দীঘিতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো দীঘি যেন এক পাখির স্বর্গরাজ্য। সন্ধ্যা নামলেই দীঘিপাড়ের লিচু বাগানে আশ্রয় নেয় এসব পাখি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় খাবারের সন্ধানে রামরাই দীঘিতে ভিড় জমায় তারা।

স্থানীয়রা জানান, এখানে যে অতিথি পাখি আসছে, তার নাম ছোটসরালি। শীতের শুরু থেকে অনেক মানুষ আসছেন অতিথি পাখি দেখার জন্য। আবার পাখি শিকারিরাও আসেন। আমরা তাদের বাধা দেই, কারণ অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে। সৈয়দপুর থেকে পাখি দেখতে আসা সেলিনা বেগম বলেন, শুনেছিলাম রাণীসাগরে অনেক অতিথি পাখি আসে। তাই দেখতে এসেছি। এখানে এসে মনটা ভরে গেল। 

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, রামরাই দীঘি এ উপজেলার জন্য একটি অহংকার। ছোটসরালি জাতের অতিথি পাখিরা রামরাই দীঘিতে শীত মৌসুমে আসে। অতিথি পাখিদের আবাসস্থলে কোনো সমস্যা যেন না হয়, সেজন্য মেশিনের নৌকা চালানো নিষেধ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit