মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিশ্বকে বিদায় জানালেন আফতাব বালুচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

স্পোর্টস ডেস্ক :  পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার আফতাব বালুচ আর নেই। গত সোমবার ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। 

পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির এক ক্রিকেট ম্যাচে রেকর্ড ইনিংস খেলেছিলেন তিনি। ১৯৭৩-৭৪ সালে করাচিতে বেলুচিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ৯৫১ রানে তাদের ইনিংস শেষ ঘোষণা করেছিল টিম সিন্ধু। সেই ম্যাচে ৪২৮ রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করেছিলেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

এক শোকবার্তায় পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, “আফতাব বালুচের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমি যখন ক্রিকেটে বেড়ে উঠছিলাম, তখন আফতাব বালুচ ছিলেন অনেক বেশি জনপ্রিয় ক্রিকেটার। শুধু একাই আমি তাকে দেখে বড় হইনি, তার শেষ বেলায় তার বিপক্ষে খেলেছিলামও।” 

আফতাব বালুচ পাকিস্তানের হয়ে খেলার খুব বেশি সুযোগ পাননি। মাত্র দুইটি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৬ বছর বয়সে তার টেস্ট অভিষেক হয়েছিল। সেই ম্যাচে বালুচ করেছিলেন ২৫ রান। ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি তার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এই ম্যাচে তিনি ১২ ও অপরাজিত ৬০ রান করেছিলেন। এরপর আর কখনও পাকিস্তানি দলে নির্বাচিত হননি বালুচ।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বেশ সমৃদ্ধ আফতাবের ক্যারিয়ার। ৪০০ রান ছাড়ানো সেই ইনিংস এসেছিল ১৯৭৩-৭৪ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচে। তখন তিনি ছিলেন সিন্ধুর অধিনায়ক। করাচিতে ওই ম্যাচে প্রথম ইনিংসে তাদের বিপক্ষে মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল বেলুচিস্তান। সিন্ধুর হয়ে প্রথম ইনিংসে ৫৮৪ মিনিট উইকেটে থেকে ২৫ চারে ৪২৮ রানের ইনিংসটি খেলেন আফতাব।

কিউএনবি/অনিমা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit