শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঝিকরগাছায় স্কুলছাত্র তৌফিকের আত্মহত্যা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View
তরিকুল ইসলাম ,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছার পল্লীতে পিতা-মাতার উপর অভিমান করে তৌফিক হাসান (১৫) নামের এক স্কুল ছাত্র গলাই ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মল্লিকপুর গ্রামে। তৌফিক হাসান ঝিকরগাছাসদর ইউনিয়নের  মল্লিকপুর গ্রামের জাকির হোসেনের একমাত্র পুত্র ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জানাগেছে,  তৌফিক হাসান বাড়ির পাশের একটি রেন্টি বাগানে বসে বন্ধুদের সাথে মোবাইলে গেম খেলছিল। এসময় তার পিতা জাকির হোসেন সেখানে গিয়ে ছেলেকে বকাঝকা করে।

এতে তৌফিক হাসান অভিমান করে নিজ ঘরের ফ্যানের সাথে চাদর জড়িয়ে আত্মহত্যা করে। রান্নাঘর  থেকে তৌফিক হাসানের মা ঘরে ঢুকে চিৎকার শুরু করে। এসময়  প্রতিবেশীরা এসে ঝুলে থাকা তৌফিক হাসানকে নামিয়ে  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  এদিকে তৌফিক হাসানের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন। 

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit