শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

সৌদি আরবে ঘণ্টায় ৭টি বিবাহবিচ্ছেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্কনিউজঃ মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবে প্রতি ঘণ্টায় সাতটি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটছে। সৌদি আরবের জাতীয় পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির পরিসংখ্যান দপ্তরের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত সৌদিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জমা পড়েছে মোট ৫৭ হাজার ৫০০টির বেশি। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দেশটিতে বিবাহবিচ্ছেদের হার বেড়েছিল ১২ দশমিক ৭ শতাংশ। পরবর্তী বছর অর্থাৎ ২০২১ সাল থেকে এই হার আরও বেড়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে আরও জানা যায়, বর্তমানে সৌদি আরবে প্রতি ঘণ্টায় সাতটি বিবাহবিচ্ছেদ ঘটছে। এমনকি গত দুই বছরে দেশটিতে প্রায় প্রতি ১০টি বিয়ের তিনটিই ভেঙে গেছে।

প্রতিবেদনটিতে সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে আরও বলা হয়, ২০১১ সাল থেকেই দেশটিতে বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে। ২০১০ সালে যেখানে সৌদি আরবে বিবাহবিচ্ছেদ হয়েছিল নয় হাজার ২৩৩টি, সেখানে ২০১১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩৪ হাজারে। গত ১০ বছরের সেই সংখ্যা বাড়তে বাড়তে ২০২০ থেকে ২০২১ সালে মাত্র এক বছরে দেশটিতে বিবাহবিচ্ছেদ বেড়েছে ৬০ শতাংশ; যার সর্বশেষ পরিণতি এখন ঘণ্টায় সাতটি বিবাহবিচ্ছেদের ঘটনা।

কিউএনবি/বিপুল/২৪শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit