বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুই কন্যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জাপানি মায়ের কাছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১০৬ Time View

 

ডেস্ক নিউজ :  দুই কন্যা জেসমিন ও লায়লাকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানি মা এরিকো নাকানোর কাছে রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এই সময়ের মধ্যে প্রতিদিন শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ। 

রোববার এই আদেশ দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এ সময় পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বাবা ইমরান শরিফ সন্তানদের সাথে সময় কাটাতে পারবেন। আদালদের অনুমতি ছাড়া সন্তানদের দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না। 

চলতি বছরের ফেব্রুয়ারি ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে আনে তাদের বাবা। 

মা এরিকোর রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে এবং তাদের মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে শিশুদের তার হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন জাপানি মা এরিকো।

জাপানি মায়ের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট আহসানুল করিম। অন্যদিকে বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, অ্যাডভোকেট ফাওজিয়া করিম।

কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit