মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ক্যান্সারের সঙ্গে লড়াই করেও সরব পেলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View
স্পোর্টস ডেস্ক : ক্যান্সারের চিকিৎসা শেষে দুইদিন হাসপাতালে থাকার পর বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলে। সাও পাওলোর হাসপাতাল আলবার্ট আইনেস্টাইন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত বছর পেলের কোলন টিউমার ধরা পড়ে। এরপর থেকেই তিনি কেমোথেরাপীর উপরে আছেন। বুধবার কেমোথেরাপীর জন্য ৮১ বছর বয়সী পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। পেলের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। 

গত বছর সেপ্টেম্বরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনবারের বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তী ফুটবলারের কোলন টিউমারটি অপসারন করা হয়। এরপর তিনি প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর আবারো কেমোথেরাপীর জন্য গত মাসে হাসপাতালে ভর্তি হয়ে ২৩ ডিসেম্বর বাড়ি ফিরে যান। 

সাম্প্রতিক সময়ে প্রায়ই অসুস্থ থাকা পেলের বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে। এর মধ্যে কোমরের অস্ত্রোপচারের পর থেকে তিনি ঠিকমত হাঁটাচলা করতে পারেন না। জনসম্মুখে আসা অনেকটাই কমিয়ে দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সড়ব উপস্থিতি রয়েছে পেলের। 

হাতপাতাল থেকে ছাড়া পাবার খবর পেয়েই বৃহস্পতিবার মৃত্যুবরণ করা ব্রাজিলিয়ান সঙ্গীত শিল্পী এলজা সোরেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন পেলে। ১৯৫৮ ও ১৯৬২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলে পেলের সতীর্থ ছিলেন সোরেসের স্বামী গারিঞ্চা।

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit