সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

ভারতে একদিনে ৩ লাখ ৩৭ হাজার করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   সারাবিশ্বে করোনা ভাইরাসের বিস্তার বেড়েই চলছে। এর প্রভাব পড়েছে ভারতেও। দেশটিতে একদিনে করোনা আক্রান্ত ৩ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১০ হাজার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের তুলনায় যা প্রায় ১০ হাজার কম। কিন্তু নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে। এই আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪৮৮ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ১৩ হাজার ৩৬৫।

গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে পজিটিভিটি রেট ১৭.২২ শতাংশ। গত কয়েকদিন ধরেই যা ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে, সংক্রমণের তালিকার শীর্ষে মহারাষ্ট্র। তারপরই রয়েছে কর্ণাটক, কেরেলা, তামিলনাড়ু ও গুজরাট। দেশের দৈনিক সংক্রমণের ৫৬ শতাংশই এই পাঁচ রাজ্যের।

কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit