বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ডোমারে বাগডোকরা বসুনিয়া পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাগডোকরা বসুনিয়া পাড়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বসুনিয়া পাড়া জামে মসজিদ মাঠে উক্ত মসজিদের সভাপতি শিক্ষক মায়েদুল হক বসুনিয়া তুর্য,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার সফল মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

বিশেষ অতিথি হিসাবে বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ইউপি সদস্য শমসের আলী, বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহুল হক বসুনিয়া তুষ্টি, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান প্রধান মোস্তা, ইঞ্জিনিয়ার সহিদুল ইসলাম, সৈয়দ আর জাকারিয়া অরুন উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক ইউপি সদস্য সবুজ বসুনিয়া, মৎস্য ব্যবসায়ী তরিকুল ইসলাম শিমুল, সাবেক ছাত্র নেতা মামুন অর-রশিদ বসুনিয়া সজিব, মাদ্রাসার নির্মাণ কমিটির সদস্য সচিব আইবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও জামাত বাসী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওঃ রাসেল ইসলাম।

কিউএনবি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit