
রতন কুমার দে (শাওন)বান্দরবান জেলা প্রতিনিধি : দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।এছাড়া পার্বত্য মন্ত্রীর সহধর্মিনী মেহ্লা প্রু, মেয়ে ভেনাস ও ড্রাইভার আলী আকবর সহ ৪জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী সুত্রে এই তথ্য নিশ্চিত করেন।
জানা যায়,কয়েক দিন আগে করোনার উপসর্গ দেখা দেওয়ায় পার্বত্য মন্ত্রীসহ পরিবারের সদস্যরা মহাখালী আইসিডিআর ল্যাবে করোনা পরীক্ষা করান।পরে ২০ জানুয়ারি বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে। সর্বশেষ তারা বেইলী রোডস্থ মিনিস্টার্স এপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য , ২০২০ সালের ৬ জুন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রথম বার করোনায় আক্রান্ত হলে ৭ জুন বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়, পরে তিনি করোনা মুক্ত হন।
কিউএনবি/আয়শা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৬