শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

ঝিকরগাছার অদম্য শিক্ষার্থী তামান্নার খোঁজখবর নিলেন উপসচিব ও নির্বাহী অফিসার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

 

তরিকুল ইসরাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার অদম্য শিক্ষার্থী তামান্না নুরার খোঁজ-খবর নিলেন স্থানীয় সরকার যশোর শাখার উপ-সচিব হুসাইন শওকত ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। এসময় তারা তামান্না নুরার লেখাপড়ার জন্য আর্থিক সহযোগিতা করেন। বৃহষ্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে স্থানীয় সরকার যশোর শাখার উপ-সচিব হুসাইন শওকত ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক বাঁকড়ার আলীপুর গ্রামের দুই হাত ও এক পা বিহীন অদম্য শিক্ষার্থী তামান্নার বাড়িতে আসেন।

তার পড়াশুনা ও পারবারিক সার্বিক খোঁজ-খবর নেন। তামান্নার ভবিষ্যাতের ইচ্ছা জানতে চাইলে তামান্না জানায়, ছোট বেলা থেকে ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু পারষ্পারিকভাবে জানতে পেরেছি শারীরিক ডিস্ অ্যাবিলিটির জন্য ডাক্তারী পড়া যাবে না। সেজন্য আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমি ঢাকা বিশ^বিদ্যালয়ের পড়াশুনা করে বিসিএস ক্যাডার হতে চাই।তামান্নার পড়ালেখার খরচ চালানোর জন্য তার পিতা রওশন আলী ও মাতা শিল্পি খাতুনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

এসময় উপ-সচিব হুসাইন শওকত বলেন, তামান্নার আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা তার পাশে থাকতে চাই এবং পাশে দাঁড়াতে চাই। তিনি প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন করতে বলেন। তিনি অবশ্যই তামান্নার পাশে দাঁড়াবেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস-উর রহমান, ইউপি সদস্য আব্দুস সামাদ দপ্তরী।

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit